অনেকে হয়তো আগেই শুনেছেন। আর যদি না শুনে থাকেন, তাহলে আসুন পরিচয় করিয়ে দিচ্ছি – উনকে আন্দায-এ-কারাম গানটার সাথে। আমার শোনা সবচেয়ে সেরা হৃদয়-ভাঙা গান। গানটার কথাগুলো যেমন হৃদয় নিঙড়ানো, সুর আর গায়কীর জন্য যন্ত্রণাটা আরো বেশি অনুভূত হয়। গজলটা লিখেছেন পীর নাসিরউদ্দিন নাসির; সেটাকে গানে রুপান্তর করার জন্য সুর করেছেন এবং গেয়েছেন কাওয়ালির শাহেনশাহ উস্তাদ নুসরাত ফতেহ আলি খান। গানের জন্য কিছু অতিরিক্ত লিরিকসও লিখেছেন তিনি। তার কণ্ঠে এই গান শুনলে মনে হয় বুকের ভেতর হাত দিয়ে হৃদয়টাকে হিঁচড়ে টেনে বের করে আনলেন।
আসল গজলটা বেশ বড়, পুরোটা গানে ব্যবহার করা হয়নি। কোনটা নাসিরের লেখা গজল, কোন অংশটা নুসরাতের লেখা, আর গজলের কোন অংশগুলো গানে ব্যবহার করা হয়েছে, সেটা বোঝানোর জন্য নিচে খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করলাম। বামের আর মাঝখানের অংশটুকু নাসিরের লেখা গজল, কিন্তু বামের অংশগুলো গানে নেই। গানে আছে শুধু মাঝের আর ডানের অংশগুলো, আর ডানের অংশটুকু নুসরাতের লেখা। অবশ্য এটা পড়তে গেলেও বোঝা যায়। গজলের (বামে আর মাঝে) ছন্দ একই, আর ডানের ছন্দ আলাদা।
চলুন, শুরু করি…
Lyrics: Peer Naseeruddin Naseer; Music, additional lyrics, and Singer: Nusrat Fateh Ali Khan (1948-1997)
un ke andāz-e-karam un pe vo aanā dil kā
তার অভিজাত চলন, তার প্রেমে হারানো এ মন
haaye vo vaqt vo bāteñ vo zamāna dil kā
হায়, সেই দিন, সেই গল্প, কী যে মায়াময় সেই ক্ষণ
Mujhe yaad hai woh zaraa zaraa
আমি ভুলতে পারি না সেই সময়গুলো
Unhe yaad hoke na yaad ho
ওর মনে থাকুক আর নাই থাকুক
na sunā us ne tavajjoh se fasānā dil kā
সে তো কভু মন দিয়ে শুনলো না মনের ক্রন্দন
zindagī guzrī magar dard na jaanā dil kā
ব্যথা গেলো না এ মনের, চলে গেলো হায় এ জীবন
kuchh na.ī baat nahīñ husn pe aanā dil kā
রুপে মন আটকে যাবে, এ নতুন কী আর এমন
mashġhala hai ye nihāyat hī purānā dil kā
করুণ এই পরিণতি চলতে থাকবে আজীবন
vo mohabbat kī shurūāt vo be-thāh ḳhushī
প্রেম শুরুর সে লগন, সেই অনুভব গোপন
dekh kar un ko vo phūle na samānā dil kā
দেখলে তার এ বদন, থামে এ বুকের স্পন্দন
dil lagī dil kī lagī ban ke miTā detī hai
মোহ যায় নেশা হয়ে, দেয় মুছে ভাগ্যলিখন
Dil Jalwon Se Dillagi achi Nahi
Ronay Walon Se Hanseen Achi Nahi
ঠাট্টা কোরো না যদি বিরহীর ভাঙা থাকে ঐ মন
হাসাহাসি নয়, যদি ভেজা থাকে বিরহীর দু’নয়ন
Dil Laga Kar Pata Chala Dil Ko
Ashiqi Dillagi Nahi Hoti
আগে তো বুঝিনি, বুঝেছি যখন ফেঁসে গেলো এই মন
প্রেম আর মোহ নয় তো একই, মনে রবে আমরণ
Kiya Khabar Thi Ke Ishq Ke Haathon
Aisi Halat Tabah Hothi Hai
Baat Karta Hoon, Dum Ulaj Tha Hai
Saans Loon Tho Aah Hoti Hai
কেউ তো বলেনি প্রেম এনে দেবে এমন সর্বনাশ
শ্বাস নেবো আর বের হবে শুধু আকুল দীর্ঘশ্বাস
Zakhm pe zakhm khake ji, apne lahoo ke ghont pi
Aah na kar labon ko si, Ishq hai dillagi nahin
ক্ষতের ওপর ক্ষত সয়ে করি নিজের রক্ত পান
বুক ফাটে তবু মুখ ফোটে না, এটাই প্রেমের দান
dil lagī dil kī lagī ban ke miTā detī hai
মোহ যায় নেশা হয়ে, দেয় মুছে ভাগ্যলিখন
rog dushman ko bhī yārab na lagānā dil kā
এই রোগে, হে খোদা, যেন না পড়ে দুশমন
ek to mere muqaddar ko bigāḌā us ne
একে তো এই নিয়তি সে করে দিলো খণ্ডন
aur phir us pe ġhazab hans ke banānā dil kā
তার ওপর এক হাসিতে কণ্ঠে আঁটলো সে বাঁধন
mere pahlū meñ nahīñ aap kī muTThī meñ nahīñ
না এ বুকেরই বাসায়, না আছে আপনার খাঁচায়
be-Thikāne hai bahut din se Thikānā dil kā
বহুদিন ঠিকানাহীন, গৃহহীন আমার এই মন
vo bhī apne na hue dil bhī gayā hāthoñ se
না সে আমার হলো, মনটাও হাতছাড়া হলো
aise aane se to behtar thā na aanā dil kā
না এলেই হতো ভালো, এলো তাই হলো মরণ
ḳhuub haiñ aap bahut kHuub magar yaad rahe
তুমি অপরুপ, জানি, একটু তাও রেখো স্মরণ
zeb detā nahīñ aisoñ ko satāna dil kā
নিয়ে প্রেমিকের ভাঙা মন, অকারণ খেলা বারণ
be-jhijak aa ke milo hans ke milāo āñkheñ
কোরো না কোনো দ্বিধা, হোক চার চোখে মিলন
aao ham tum ko sikhāte haiñ milānā dil kā
এসো, শেখাবো তোমায়, এক হয় ক্যামনে দু’’মন
naqsh-e-bar aab nahīñ vahm nahīñ ḳhvāb nahīñ
নেই দু’চোখে পানি, নেই কোনো আশা বা স্বপন
aap kyuuñ khel samajhte haiñ miTānā dil kā
কেন তোমার মনে হয়, তুচ্ছ খেলনা এই মন
hasrateñ ḳhaak huiiñ miT ga.e armāñ saare
সাধ সব গেলো ভেসে, সে তো করলো না যতন
luT gayā khūcha-e-jānāñ meñ ḳhazānā dil kā
হারালাম তার গলিতে, এই হৃদয়ের সব ধন
le chalā hai mire pahlū se ba-sad shauq koī
ছিলো যা আশা বুকে, আনলো সে নদীতে ভাঙন
ab to mumkin nahīñ lauT ke aanā dil kā
ফিরবে এ মন কোনোদিন, তা তো সম্ভব না এখন
un kī mahfil meñ ‘nasīr’ un ke tabassum kī qasam
তার মেহফিলে “নাসির”, তার সেই হাসির কসম
dekhte rah ga.e ham haath se jaanā dil kā
তাকিয়ে রয়ে গেলাম, চলে গেল হাত থেকে মন
__________________________________________________________________
আগেই বলেছি, এটা আমার শোনা সবচেয়ে সেরা হৃদয়-ভাঙা গান। শুধু এই ক্যাটাগরিতেই না, এটা এমনিতেই আমার অন্যতম প্রিয় গানগুলোর মধ্যে একটা। আমার প্রিয় সবগুলো গান নিয়ে একটা লিস্ট বানিয়েছি, সেটা দেখতে পারেন এইখানে – List of my most favorite songs.
